বেদবাণী প্রথম খণ্ড,(১৩ )নং পত্রাংশ ,শ্রীশ্রী রামঠাকুর।#Bedbani,#ramthak...

রাম ঠাকুরের কথা
🌹
জামা কাপড় ছাড়িয়া, হাত মুখ ধুইয়া একটু সুস্থ হইয়া বসিয়াই আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করিলাম যে তিনি ঠাকুরের সম্মুখে হঠাৎ এমন হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিয়াছিলেন কেন। তিনি নীরবেই রহিলেন এবং একাধিকবার কথাটা জিজ্ঞাসা করা সত্ত্বেও কিছুই বলিতে চাহিলেন না। কিন্তু আমিও নাছোড়বান্দা, অত্যন্ত পীড়াপীড়ি সুরু করিয়া দিলাম। অবশেষে তিনি বলিলেন: "কথাটা বলিবার ইচ্ছা আমার আদৌ ছিল না, কিন্তু আপনি যখন কিছুতেই ছাড়িবেন না, তখন না বলিয়াই বা করি কি।
মতিবাবুর বাড়ীতে সেই তক্তাপোশের উপর বসিয়া আমার মনে হইল যেন বহুদিনের এক বিস্মৃতির আবরণ ধীরে ধীরে সরিয়া গেল, দেখিলাম যে যিনি সম্মুখে বসিয়া রহিয়াছেন তিনি যেন আমার চিরপরিচিত নিতান্ত আপনার জন।” কথা কয়টি বলিয়াই তিনি আবার কাঁদিতে সুরু করিলেন। আমি নীরবেই রহিলাম, কিছুক্ষণ পরে তিনি নিজেই শান্ত হইলেন। স্নানাহারের পর প্রায় ঘণ্টা দুই তাহার সহিত নানা বিষয়ে কথাবার্তা হইল। বুঝিলাম যে তিনি একজন কৃতবিদ্য লোক এবং অনেক বিষয়েই রীতিমত পড়াশুনা করিয়াছেন। স্পষ্ট স্মরণ আছে যে তাহার সহিত লেনিনের নব-গঠিত বোলসেভিক রাষ্ট্র সম্বন্ধে অনেক আলোচনা হইয়াছিল। দেখিলাম যে তিনি মার্ক্সবাদ সম্পর্কে অনেক খবর রাখেন এবং মনে হইল যে এই দুঃখময় মানব- সমাজকে চেষ্টার দ্বারা শান্তি ও প্রাচুর্য্যের (peace and plenty) এক নূতন স্বর্গে পরিণত করা যায়, মাক্স পন্থীদিগের এই জ্বলন্ত বিশ্বাসই তাহাকে মার্ক্সবাদের দিকে আকৃষ্ট করিয়াছে। সে যাহাই হউক, কিছুক্ষণ পরে আমরা দুইজনেই একটু বিশ্রামের চেষ্টা করিলাম। আমি ঘুমাইয়া পড়িয়াছিলাম, জাগিয়া দেখি যে ভদ্রলোক নাই। একতলায় আসিয়া অনুসন্ধান করিয়া জানিলাম যে তিনি চলিয়া গিয়াছেন। জীবনে আর তাহার সহিত সাক্ষাৎ হয় নাই।
শুধু একবার ৪/৫ ঘণ্টার জন্য এই ভদ্রলোকের সঙ্গ পাইয়াছিলাম, তাহার নামটাও জানিয়া রাখি নাই, কিন্তু তথাপি তিনি আমার মনে বরাবরই একটা বিশিষ্ট স্থান অধিকার করিয়া রহিয়াছেন। তিনি যে অভাবনীয় রকমে ঠাকুরের কৃপালাভ করিয়াছিলেন তাহা আমি আজও ভুলিতে পারি নাই। আর তাহার সেই 'দুনিয়া ভাল করা' বাতিকের কথা লইয়া অনেক ভাবিয়াছি এবং অনেক আলোচনা করিয়াছি কিন্তু সেদিন তাহাকে যাহা বলিয়াছিলাম আজও আমার সেই মত অটুটই রহিয়াছে।
জয় শ্রীশ্রী রাম ঠাকুর।
লেখক: ডক্টর শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়।
-----------------------------------
#প্রদোষকালীন #শ্রীমৎ_কালীপদ_ভট্টাচার্য্য #জয়গোবিন্দ #জয়রাম #picturechallenge #viralpost #রামঠাকুর #বেদবাণী #হরেকৃষ্ণ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন