সংসার মায়াময় ভ্রান্তিজনক, শত ঐশ্বর্য্য লাভেও পরিতৃপ্ত হয় না। পতিব্রত ধর্ম্ম ত্যাগ করিয়া কর্ম্ম করিতে প্রমুখ হইলে অসতী আখ্যা জগতে প্রচার থাকে। যাই হউক ঐহিকের সুখ যাহা কর্ম্মের দ্বারা প্রাপ্ত হয় তাহা কেবল মরীচিকাবৎ, ইন্দ্রিয় ডগার আড়ালে পড়িলে তাহার কিছুই থাকে না। অগ্রে বিষমিব পরিণামে অমৃতোপম এই সুখ সাত্ত্বিক জানিবেন। অতএব সুখের বন্ধনে আশা রাখিয়া বিপন্নদশার গৌরব বাড়াইতে নাই।
বেদবাণী প্রথম খণ্ড - ২৬নং পত্রাংশ
শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেব
